Logo
Logo
×

নগরের বাইরে

৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫২ পিএম

৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু
Swapno

 

সিদ্ধিরগঞ্জে ভবনের ছাদে বন্ধুদের সঙ্গে খেলার সময় হঠাৎ নিচে পড়ে যায় মো. তুষার (১২) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়। রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকার একটি চারতলা বাসায় দুর্ঘটনা ঘটে

 

আহত অবস্থায় তুষারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন

 

শিশুটির বাবা আঙ্গুর মিয়া জানান, তুষার স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো। রোববার বিকেলে তিন-চারজন বন্ধু মিলে চারতলা বাসার ছাদে খেলা করছিল। খেলা করার সময় হঠাৎ নিচে পড়ে গেলে সে গুরুতর আহত হয়। পরে প্রতিবেশী আম্বিয়া বেগম নামের এক নারীসহ অন্যান্যরা তুষারকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

 

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি মৌলভীবাজারে। বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার ইদ্রিস আলী মিয়ার বাসায় ভাড়া থাকতেন দুই ভাই এক বোনের মধ্যে তুষার ছিল সবার ছোট

 

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন