ভাষা শহীদদের প্রতি জালকুড়ি জনকল্যাণ যুবসমাজের শ্রদ্ধা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৬ পিএম
মহান ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি জনকল্যাণ যুবসমাজ।
সোমবার একুশের প্রথম প্রহরে জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান জন কল্যাণ যুবসমাজের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন জালকুড়ি জন কল্যাণ যুবসমাজের ভারপ্রপ্ত সভাপতি আক্তার হোসেন, সহ-সভাপতি কাশেম আজাদ, মোহাম্মদ রফিক, রাশেদ, আলমগীর হোসেন, শাওন, নাঈম, তৌাহদ, রাহাত, নয়ন, আজিম ও সাকিব প্রমূখ।


