ভাষা শহীদদের প্রতি জালকুড়ি সোনালী পাঠাগারের নেতৃবৃন্দের শ্রদ্ধা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১০ পিএম
মহান ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সোনালী পাঠাগার। সোমবার একুশের প্রথম প্রহরে জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান সোনালী পাঠাগারের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন আক্তার হোসেন, নূর মোহাম্মদ, পারভেজ, সুমন আলী, আলমগীর শাহারিয়ার, আব্দুল হামিদ, মোহাম্মদ আলী বাবু, দ্বীন মোহাম্মদ, সাইফুল, রুহুল, পিংকু, রানা, আসলাম, আরমান ও সাকিব প্রমূখ।


