Logo
Logo
×

নগরের বাইরে

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু, স্বামী আহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩০ পিএম

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু, স্বামী আহত
Swapno

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় আফরোজা আক্তার (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী। সোমবার বেলা তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম হাবিবুর রহমান (২৫)। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। হাবিবুর কনস্টেবল হিসেবে পুলিশ সদর দপ্তরে কর্মরত।

 

তিনি রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।নিহত নারীর পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যা ছয়টার দিকে আফরোজাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

আফরোজার ফুফাতো ভাই মহসিন আলী জানান, আফরোজা ও তাঁর স্বামী মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি সোনারগাঁ থেকে রাজধানীর শনির আখড়ায় এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন।

 

পথে সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আফরোজার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন