Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে রূপালী আবাসিক এলাকায় নির্মাণ শ্রমিক করুণ মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪০ পিএম

বন্দরে রূপালী আবাসিক এলাকায় নির্মাণ শ্রমিক করুণ মৃত্যু
Swapno

বন্দরে  বিল্ডিং এর পাইলিং কাজ করার সময় অসাবধানতার কারণে পাইলিং মেশিনে হাত জড়িয়ে লাল চাঁন (২৫) নামে এক নির্মান শ্রমিকে করুন মৃত্যু বরণ করেছে বলে খবর পাওয়া গেছে। গত ২০ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৩টায় বন্দর থানার রূপালী আবাসিক এলাকাস্থ মনির হোসেন মিয়ার র্নিমানাধীন বিল্ডিংএ এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত নির্মাণ শ্রমিক লাল চাঁন মিয়া সুধূর ময়মনসিংহ জেলার দোবাউরা থানার দিলু মিয়া কান্দা এলাকার ইমান আলী শেখের ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা গেছে, বন্দর থানার রূপালী আবাসিক এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে জনৈক মনির হোসেন উক্ত এলাকায়  ৫ তলা ফাউন্ডেসনের একটি বিল্ডিং নির্মান করার জন্য  সুদূর ময়মনসিংহ জেলার দোবাউরা থানার দিলু মিয়া কান্দা এলাকার আব্দুল হাকিম মিয়ার ছেলে কন্ট্রাকটার সেলিম মিয়াকে দায়িত্ব দেয়।

 

পরে কন্ট্রাকটর সেলিম মিয়া বিল্ঢিং নির্মাণের দায়িত্ব পেয়ে গত ২০ ফেব্রুয়ারী রোববার বিকেলে  তার লেবার লাল চাঁন মিয়াকে দিয়ে উক্ত বিল্ডিং এর পাইলিং কাজ করানোর সময় অসাবধানতার কারণে মেশিনে হাত জড়িয়ে ওই শ্রমিক মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আহত নির্মাণ শ্রমিককে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে খানপুর হাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

 

পরে সেখানকার চিকিৎসক আহতের অবস্থা বেগতি দেখে তাকে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে রের্ফাড  করলে সেখানে  চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ৪টায়  তার মৃত্যু হয়। পরে চতুর কন্ট্রাকটার সেলিম মিয়া লাশের ময়না তদন্ত না করে তড়িগড়ি করে পঙ্গু হাসপাতাল থেকে মৃতদেহ বের করে নিহতের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে বলে এলাকাবাসী সূত্রে আরো জানা গেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন