ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী ডাকাত সাহাবুদ্দিন গ্রেপ্তার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৪ পিএম
ফতুল্লা থানার শীর্ষ স্থানীয় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, পেশাদার অপরাধী হত্যা, ডাকাতি, ছিনতাই, অস্ত্র, মাদকসহ বহু সংখ্যক মামলার আসামী সাহাবুদ্দিন ওরফে ডাকাত সাহবুদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-১১। ২০ ফেব্রুয়ারী রাতে তাকে সদর থানার কালির বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২১ ফেব্রয়ারি) দুপুরে ফতুল্লা থানায় সোপর্দ করেছে র্যাব-১১’র সদস্যরা।
গ্রেপ্তারকৃত সাহাবুদ্দিন ওরফে ডাকাত সাহাবুদ্দিন ফতুল্লা থানার দাপা মসজিদ এলাকার মৃত মহিউদ্দিনের পুত্র। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, ফতুল্লা থানার ২০১৪ সালের একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাহাবুদ্দিন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক, অস্ত্রসহ ফতুল্লা থানায় বহু সংখ্যক মামলা রয়েছে। গ্রেফতারকৃত সাহাবুদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।


