Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে চুরি হওয়া মোটর সাইকেলসহ আটক ২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৮ পিএম

বন্দরে চুরি হওয়া মোটর সাইকেলসহ আটক ২
Swapno

দীর্ঘ এক মাস  ১৯ দিন পর অবশেষে বন্দরে থেকে চুরি হওয়া মটর সাইকেলটি কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে কুমিল্লা জেলার বুরিচং এলাকা থেকে ওই চোরাইকৃত মটর সাইকেলটি উদ্ধারসহ দুই চোরকে আটক করতে সক্ষম হয়।

 

যার মামলা নং- ১৪(১২)২১।  আটককৃত চোরেরা হলো সুদূর কমিল্লা জেলার কচুয়া থানার বরিচং এলাকার উজ্জল সরদারের ছেলে আবু বক্কর ওরফে রানা (২০) ও বন্দর থানার নবীগঞ্জ রেললাইন এলাকার শাহাজালাল মিয়ার ছেলে রুবেল (১৮)।

 

চুরি ঘটনায় জড়িত থাকার অপরাধে  বন্দর থানা পুলিশ  ২ মটর সাইকেল চোরকে আটক করতে সক্ষম হয়েছে। জানা গেছে, গত ৩ ডিসেম্বর বিকেলে বন্দর থানার কদম রসুল এলাকার জনৈক সুমন ভূইয়ার দোকানের সামনে থেকে ঢাকা মেট্রো ল ৪৬-৮৪৪৪ নাম্বারে একটি মটর সাইকেল চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরের দল।

 

এ ঘটনায় মটর সাইকেল মালিক কবির মোল্লা বাদী হয়ে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের কররেন। পরে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আবুল বাশারসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে কমিল্লা এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত মটর সাইকেলটি উদ্ধারসহ আবু বক্কর ওরফে রানাকে (২০) আটক করে।

 

পরে তার তথ্যমতে ওই রাতে নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অপর চোর রুবেলকে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃত মটর সাইকেল চোরদের বুধবার দুপুরে ওই মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন