Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে পিবিএম ব্রীকফিল্ডে শিকল বেঁধে শ্রমিক নির্যাতন,ম্যানেজারআটক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৪ পিএম

বন্দরে পিবিএম ব্রীকফিল্ডে শিকল বেঁধে শ্রমিক নির্যাতন,ম্যানেজারআটক
Swapno

বন্দরে পিবিএম নামে এক ব্রীকফিল্ডে তিন শ্রমিককে লোহার শিকল দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন ও জোর পূর্বক কাজ করানোর অপরাধে ব্রিকফিল্ডের ম্যানেজার জসিমকে (২৫) আটক করেছে বন্দর থানা পুলিশ।

 

গত ২২ ফেব্রয়ারী মঙ্গলবার নির্যাতিত শ্রমিকের আত্মীয় স্বজনরা জাতীয় সেবা ৯৯৯ কল করে বন্দর থানা পুলিশকে অবগত করলে থানার অফিসার ইনর্চাজ দ্রুত প্রদক্ষেপ নিয়ে বন্দর থানার মুছাপুর ইউনিয়নের ফনকুল এলাকায় অভিযান চালিয়ে ওই শ্রমিকদের বন্দীশালা থেকে উদ্ধারসহ নির্যাতানের অভিযোগে ব্রিকফিল্ডের ম্যানেজারকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

 

আটককৃত ব্রিকফিল্ডের ম্যানেজার জসিম সূদূর পাবনা জেলার চাঁদমহল থানার কদমতলী এলাকার  তফিজউদ্দিন মিয়ার ছেলে। নির্যাতিত শ্রমিকরা হলো সুদূর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার মানপুর এলাকার মৃত মমরেজ শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০) একই এলাকার আরশাদ আলী মিয়ার ছেলে রুহুল আমিন (৩০) ও একই জেলার একই থানার কালিকাপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম (২৩)।

 

এ ব্যাপারে নির্যাতিত শ্রমিক মাজহারুল ইসলাম বাদী হয়ে পিবিএম ব্রিকফিল্ডের মালিকসহ ৭ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং- ৩৮(২)২২ ধারা- ৩৪২/ ৩৫২/৫০৬ দঃবিঃ। মামলার আসামীরা হলো বন্দর থানার দাঁশেরগাও এলাকার মোস্তফা মিয়ার ছেলে মামুন হোসেন (৩০) ফনকুন এলাকার মো. হোসেনের ছেলে এড. আনিসুর রহমান (৩০) একই এলাকার মৃত তাহের আলী ছেলে মোসলেম উদ্দিন (২৮) হামি আলী মিয়ার ছেলে রাজন (৩৫) সুদূর পাবনা জেলার চাঁদমহল থানার কদমতলী এলাকার তফিজউদ্দিন মিয়ার ছেলে ব্রীকফিল্ড ম্যানেজার জসিম (২৫) ও ব্রীকফিল্ডের সরদার মতিউর (৪৫)।

 


উদ্ধার হওয়া শ্রমিকরা গণমাধ্যমকে জানান, গত তিন মাস ধরে পিবিএম ব্রীকফিল্ডে প্রডাকশনের মাধ্যমে কাজ করে আসছি। গত ২ মাস ধরে আমাদের কাজের মজুরি দিচ্ছে না ব্রীকফিল্ড মালিকরা। আমরা আর কাজ করব না বলে জানালে পিবিএম ব্রীকফিল্ডের  মালিক এড. আনিছ, মোমেন, মোসলেম, আনাস ও মামুনসহ ম্যানেজার জসিম ও ব্রীকফিল্ডের সরদার মতিউর ক্ষিপ্ত হয়ে গত ১৯ ফেব্রুয়ারী রাতে আমাদেরকে বেদমভাবে মারধর করে লোহার শিকল দিয়ে আমাদের বেধে রাখে।

 

পরে বিষয়টি আমরা আমাদের পরিবারকে জানালে তারা জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে ফোনের মাধ্যমে বন্দর থানা পুলিশ গত ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে বন্দর থানার ফনকুন এলাকায় পিবিএম ব্রীকফিল্ডে অভিযান চালিয়ে শিকল বাধা অবস্থায় পুলশ আমাদেরকে উদ্ধার করে।

 

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, জরুরী সেবার মাধ্যমে সংবাদ পেয়ে বন্দর থানার উপ-পরিদর্শক আবুল খায়েরসহ সঙ্গীয় র্ফোস ফনকুন এলাকা থেকে নির্যাতিত শ্রমিকদের শিকল বাধা অবস্থায় উদ্ধার করা হয়। শ্রমিক  নির্যাতনের অভিযোগ ব্রীকফিল্ডের ম্যানেজার জসিমকে আটক করা হয়। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।    

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন