Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪২ পিএম

ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন
Swapno

ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুন্না (২০) নামে এক যুবক খুন ও তারেক (১৬) নামে এক কিশোর আহত হয়েছে। তারা উভয়েই স্থানীয় একটি স্পিনিং মিলসের শ্রমিক। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টায় ফতুল্লা ইউনিয়ন পরিষদের সামনে বাংলাদেশ টায়ার নামক একটি কারখানার গেইটে এ ঘটনা ঘটে।

 

নিহত মুন্না ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার পলাশপুরের জাহিদুলের ছেলে। আহত তারেক জানায়, সেও হাজী জালাল আহম্মেদ স্পিনিং মিলে চাকুরী করে। সকাল সাড়ে ছয়টার দিকে সে তার এক সহকর্মীকে নিয়ে পায়ে হেটে রেল স্টেশন এলাকার বাসা থেকে নিজ কর্মস্থলে আসছিল।

 

ফতুল্লা ইউনিয়ন পরিষদ গলি পার হয়ে বাংলাদেশ টায়ার মিলসের সামনে যাওয়া মাত্র মাস্ক পরিহিত তিন যুবক তাকে ও তার সহোযোগিকে চড়, থাপ্পর ও ঘুষি মেরে তার সাথে থাকা মানিব্যাগসহ ২১০০ টাকা ছিনিয়ে নিয়ে তাদরকে ছেড়ে দেয়।

 

পরক্ষনে নিহত মুন্না ও একই রাস্তা দিয়ে স্পিনিং মিলে আসছিল। তাকেও তারা মারধর করে ও ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রাখে। পরে তাদের মিলের অন্যান্য শ্রমিকরা রক্তাক্ত মুন্নাকে নারায়ণগঞ্জ জেনারলে (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে আসে। বিষয়টির নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, নিহত মুন্নাকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

 

তবে কি কারণে হত্যা করা হয়েছে, শুধুই কি ছিনতাই নাকি অন্য কোন কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন