Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে দুই  পুলিশ নিহতের ঘটনায় আসামি আলমগীর ফের রিমাণ্ডে

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৯ পিএম

সোনারগাঁয়ে দুই  পুলিশ নিহতের ঘটনায় আসামি আলমগীর ফের রিমাণ্ডে
Swapno

সোনারগাঁয়ের পৌরসভার দত্তপাড়া এলাকায় পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি আলমগীর হোসেনকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার সুষ্ঠ তদন্তের জন্য পুলিশ আসামীর বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করে।

 

আসামি আলমগীর হোসেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বাশকানিয়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের এএসআই ঈসমাইল হোসেন। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি সোমবার গোপন সূত্রে খবর ছিল টেকনাফ থেকে ৫০ হাজার ইয়াবার একটি চালান আসছে, খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজায় তল্লাশি চৌকি বসায় পুলিশ।

 

এ সময় আসামির গাড়িকে সিগন্যাল দিলে এক কনস্টেবলকে আহত করে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে। পরে পুলিশের আরেকটি টিম মোগড়াপাড়া এলাকায় ধাওয়া করে গাড়ি এবং ৪২ হাজার ইয়াবাসহ আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামিকে নিয়ে তারা সরাসরি জেলা পুলিশ সুপার কার্যালয়ে যাওয়ার জন্য আসামিকে দিয়েই গাড়ি চালায় যায়।

 

এ সময় পুলিশ সুপার কার্যালয়ে তাদের নিয়ে সংবাদ সম্মেলনের পর আসামিকে নিয়ে পুনরায় থানায় রওয়ানা দেন দুই এসআই ও একজন এএসআই। তবে, তাদের তিনজনের কেউই গাড়ি চালাতে পারেন না ফলে আসামিকে দিয়েই গাড়ি চালানো হয়।

 

পরে সোনারগাঁয়ের দত্তপাড়া এলাকায় সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পৌঁছালে গাড়ি থেকে কৌশলে লাফিয়ে পড়ে গাড়ি খাদে ফেলে দেন আসামি আলমগীর। দুর্ঘটনার পর স্থানীয়রা দুই এসআইকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন