রূপগঞ্জে এফএনএফ ফাউন্ডেশনের কমিটি গঠন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৩ পিএম
রূপগঞ্জের সামাজিক সংগঠন এফএনএফ ফাউন্ডেশন কাঞ্চনের দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন বাজারে সংগঠনের কার্যালয়ে প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক সাংবাদিক জয়নাল আবেদীন জয়কে সভাপতি ও ইউপি সদস্য আব্দুল্যাহ আল মামুন দোলনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেনন, সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মাসুম, সহ-সভাপতি আওলাদ মাহবুব, যুগ্ম সাধারন সম্পাদক সোহেল ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক এইচ এম হালিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সজিব মিয়া, অর্থবিষয়ক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুছ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাকিল সওদাগর, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক এস ডি তাপস, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম, সাংবাদিক রিয়াজ হোসেন, মাছুদ চৌধুরী, এড. ফাইজুর রহমান বাবলু ও মোস্তফা মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনে উপদেষ্টা ও কাউন্সিলর মফিকুল ইসলাম খান, পনির হোসেন মিয়া, মোবারক হোসেন, এমএ হালিম, মোক্তার হোসেন, শামীম ভূঁইয়া, জামাল হোসেন, সোহেল মাহমুদ, সাইদুর রহমান, সহিদুল ইসলাম শিপলু, শওকত ওসমান, আলামিন অপু, প্লাবন দেবনাথসহ আরও অনেকে। কমিটি গঠনকালে প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম বলেন, এফএনএফ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।
অতীতে এ সংগঠন যেভাবে সমাজের মানুষের পাশে থেকে যে সুনাম অক্ষুন্ন রেখেছেন। আগামীতেও যেন তাদের এ সুনাম বজায় রেখে সমাজের সর্বস্তরের মানুষের পাশে থাকতে পারেন নতুন কমিটির সকল সদস্যদের প্রতি তিনি প্রত্যাশা করেন।


