রূপগঞ্জে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৫ পিএম
রূপগঞ্জ থেকে হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত রিয়াদ (২৪) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে তারাব এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, রিয়াদ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামি।
তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সে কৌশলে আত্মগোপন করে। গোয়েন্দা নজরদারি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রিয়াদ রূপগঞ্জের যাত্রামুড়া এলাকার মনির ভূঁইয়ার ছেলে। আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


