Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় গৃহবধূকে ধর্ষণ, স্বামীর বন্ধু গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৬ পিএম

ফতুল্লায় গৃহবধূকে ধর্ষণ, স্বামীর বন্ধু গ্রেফতার
Swapno

ফতুল্লার কাঠেরপুল এলাকায় স্বামীর বন্ধুর দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (১৯)। এ ঘটনায় পুলিশ ধর্ষক আব্দুল আলিমকে (২৬) মঙ্গলবার রাতে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আব্দুল আলিম কুড়িগ্রামের উলিপুরের উমানন্দ কারিপাড়ার মো. গুলজারের পুত্র। নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

 

মামলার তথ্যমতে, আব্দুল আলিম ও গৃহবধূর স্বামী একই গ্রামের এবং তারা একে অপরের বন্ধু। সে সুবাদে আব্দুল আলিম প্রায় সময় তাদের বাসায় যাতায়াত করতো। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে আব্দুল আলিম তাদের বাসায় এসে গৃহবধূর স্বামী বন্ধুকে খোঁজ করে। এ সময় গৃহবধূর স্বামী নিজ কর্মস্থলে ছিলো।

 

আব্দুল আলিম বাসায় ঢুকে কিছুক্ষণ অবস্থান করার পর তাদের পারিবারিক নানা বিষয়ে কথাবার্তা বলে। এ সময় গৃহবধূ আব্দুল আলিমকে চলে যেতে বললে সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে গৃহবধূকে জড়িয়ে ধরে।

 

গৃহবধূ চিৎকার করতে চাইলে তার মুখ চেপে ধরে এবং তার স্বামীকে হত্যা করাসহ নানা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, নির্যাতিতা গৃহবধূ মামলা করেছেন। অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন