Logo
Logo
×

নগরের বাইরে

আলীরটেক কুড়েরপাড় ব্রীজ টেন্ডার হওয়ার ৮ মাসেও কাজ শুরু হয়নি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৪ পিএম

আলীরটেক কুড়েরপাড় ব্রীজ টেন্ডার হওয়ার ৮ মাসেও কাজ শুরু হয়নি
Swapno

সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় ব্রীজ থেকে সবুজ নগর রাস্তার পিচ ঢালাইয়ের আগ পর্যন্ত রাস্তাটি ভেঙ্গে বেহাল অবস্থায় আছে। ব্রীজের ঢালের রাস্তা যেন মত্যুফাদ। যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। কেননা ব্রীজের ঢালে সবুজ নগর যেতে সড়কটি বড় বড় গর্তে ভরপুর। এতে করে মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

এখানকার মানুষ রিকশা বা অটো ইজিবাইক নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় জনপ্রতিনিধিরা সংস্কার করে দেয়ার কথা বললেও তার কোন হদিস নেই। সংস্কার না হওয়ার জন্য জনপ্রতিনিধদের দোষারুপ করছে স্থানীয়রা। পূর্বের মেম্বার জানান এই রাস্তার কাজের জন্য ৭০ লাখ টাকা বরাদ্দ পাশ হয়ে টেন্ডার হয়ে আছে। কিন্তু তারা কেন কাজ ধরতে দেরি করছে তা জানি না।  স্থানীয়রা জানান, ১০ থেকে ১২ বছর আগে এই কুড়েরপাড়ের এই ব্রীজটি নির্মান করা হয়।

 

নির্মানের পর ব্রীজের দু পাশে ঢালে কোন ধরনের ঢালাই করা হয় নাই। ইট বসানো হলেও তা ভেঙে সড়কটি খানা খন্দকে পরিণত হয়। বর্তমানে এই সড়কে বিভিন্ন জায়গায় গর্তে ভরা। আবার অনেক জায়গায় ইট সরে গর্তে হয়ে আছে। আর এতে করে এলাকাবাসিকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে এলাকাবাসির অভিযোগ। এই ব্রীজ দিয়ে কুড়েরপাড় , গোগনগর, সবুজনগর, গঞ্জকুমারিয়া, তৈল খিরাচর এবং আলীরটেক মানুষ যাতায়াত করে। প্রতিদিন এখান হাজার মানুষের চলাচল হয়।

 
অভিযোগ করে অটো চালক ওমর ফারু বলেন, কুড়েপাড়ের ব্রীজ দিয়ে সবজু নগর কোন যাত্রী নিয়ে যাওয়া যায়না। ব্রীজের এসে যাত্রীদের নামিয়ে দেই। কেননা যাত্রী নিয়ে সবুজ নগর, গঞ্জকুমারিয়া গেলে আসার সময় অটো গাড়ি নিয়ে উঠা যায় না। দুই থেকে ৩ জন পিছনে ঠেলে উঠাতে হয়।সবুজনগরবাসী হোসেন আলী বলেন, এই সড়ক ভাঙা থাকায় এখানকার মানুষ রিকশা বা অটো ইজিবাইক নিয়ে যেতে পারে না।

 

অটো গাড়ি নিয়ে গেলেও ব্রীজে উঠার সময় তা উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। অনেক রোগিদের নিতে হলে তাদেরকে নিজেদের বহন করে নিতে হয়। মেম্বার চেয়ারম্যানরা দেখেও যেন না দেখার ভান করে আছে। এবার তারা কোন মুখ নিয়ে আমাদের কাছে ভোট চাইতে আসে দেখি। কাজের বেলায় থাকবো ভোটের বেলায় সবার আগে। জনপ্রতিনিধিরা যদি আমাদের এলাকার রাস্তাঘাট উন্নয়নের দিকে একটু নজর দেয়। তাহলে যদি আমাদের ভাগ্য পরিবর্তন হয়।


আলীরটেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার রুহুল আমিন জানান,  গত বছরের এপ্রিল মাসে এই ব্রীজের ঢালের রাস্তাটুকু এলজিইডির মাধ্যমে টেন্ডার হয়েছে। ওই মাসে কাজ ধরার কথা রয়েছে কিন্তু কেন দেরি হচ্ছে তা জানি না।  আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন