Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৯ পিএম

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
Swapno

আড়াইহাজারে পুর্বশত্রুতার জেরে দু পক্ষের মধ্যে ৪ ঘন্টা ব্যাপী থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত ।

 

ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার বিবরণে এলাকাবাসী জানায়, ওই গ্রামের শিকারী বাড়ীর মনির শিকারী এবং দেওয়ানবাড়ীর জয়নাল দেওয়ানের মধ্যে পুর্ব শত্রুতাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৮ টার দিকে এ সংর্ঘর্ষের ঘটনা ঘটে।

 

মঙ্গলবার রাতে মনির শিকারী এবং জয়নাল দেওয়ানের পুর্ব শত্রুতা মিমাংসার জন্য একটি বৈঠক হওয়ার কথা। এ বৈঠককে কেন্দ্র করে সকাল থেকেই ওই এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছিল। সন্ধায় জয়নাল দেওয়ান ওই বৈঠক বয়কট করে দেওয়ান বাড়ীর জয়নাল, আলমগীর, ইয়াকুব, লেয়াকত আলী, রিপন  লোকজন জড়ো করে রাত ৮ টার দিকে মাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনির শিকারীর বাড়ীতে হামলা চালায়। এ হামলার খবর মনির শিকারীর লোকজন জানার পর  উভয় পক্ষের লোকজন লাঠিসোটা সহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়া পরষ্পরের উপর হামলা করে।

 

এ ঘটনায় মনির শিকারীর বাড়ী ঘর ভাংচুর করে জয়নালের লোকজন। এর পর শুরু হয় থেমে থেমে সংঘর্ষ ইট পাটকেল নিক্ষেপ। এ সময় জয়নাল দেওয়ানের লোকজন  ককটেল বিষ্ফোরণ ঘটাইয়া এলাকায় আতংক সৃষ্টি করে। চার ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলা কালে আহত হয় কমপক্ষে ২৫ জন। আহতরা হচ্ছে,  সেলিম, মিনারা, ইয়াছিন, এমদাদুল, হযরত আলী, ছালাম, আরজু, বিল্লাল, জজ মিয়া, ইয়াছিন

 

শাহ আলম, জামির, সোহেল, আরমান, আলী, জরিনা, হাছেন, জয়নাল, অলিউল্লাহ, আফছান ও খোকন প্রমুখ। এদের মধ্যে ৪ জনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।  আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ঘটনা আপাতত শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে  আনিগত ব্যবস্থা নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন