Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে দুধর্ষ চুরি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৩ পিএম

সিদ্ধিরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে দুধর্ষ চুরি
Swapno

সিদ্ধিরগঞ্জে রাঁতের আধারে ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে দুধর্ষ চুরি ও নগদ অর্থসহ আসবাবপত্র লুটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) গভীর রাতে সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের নবনির্মিত রাস্তার মিজমিজি দক্ষিণপাড়া ক্যানেলপাড় এলাকায় সবুজ বাংলা বিল্ডার্স এন্ড এসোসিয়েশন নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরির ঘটনাটি ঘটে।

 

এসময় অজ্ঞাত চোরেরা ব্যবসা প্রতিষ্ঠানটি থেকে নগদ তিন লাখ টাকা, দুই সেট সোফা, ৫টি চেয়ার ও একটি বায়না দলিল লুটে নিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক সাঈদ হাসান মুন্না বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রতিষ্ঠানটির মালিক সাঈদ হাসান মুন্না জানান, এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে ইটা, বালু, পাথরসহ জমি ব্যবসা করে আসছিলাম।

 

বুধবার সকাল ১১ টায় আমার ফুফাত ভাই রনি আজম মোবাইলে ফোন করে জানায় যে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাটারে লাগানো তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। খবর পেয়ে আমি ঢাকা থেকে দুপুর ১টায় এলাকায় এসে আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করিলে দেখি অফিসের টেবিলের তালা ভেঙ্গে নগদ তিন লাখ টাকা, দুই সেট সোফা, ৪টি চেয়ার ও একটি বায়না দলিল নিয়ে গেছে।

 

তিনি আরো জানায়, মঙ্গলবার একটি জমির বায়না বাবদ তিন লাখ টাকা আমার প্রতিষ্ঠানের টেবিলের ড্রয়ারে রক্ষিত ছিল। এরআগে একই দিন দক্ষিনপাড়া এলাকার সিরাজ নামে ব্যক্তির সাথে ব্যবসা নিয়ে তর্ক-বিতর্ক হয়েছিল।

 

সে আমার যে কোন ক্ষতিসাধন করারও হুমকি দিয়েছিল। আর রাতেই এ ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় সিরাজের হাত থাকতে পারে বলে আমার সন্দেহ। এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মশিউর রহমান জানায়, এটি আমার নলেজে আসে নাই। খোঁজ নিতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন