Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২২ পিএম

ফতুল্লায় ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
Swapno

ফতুল্লার মাসদাইর থেকে অটোরিক্সার যাত্রির নিকট থেকে ছিনতাইকালে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ফেব্রুয়ারি) দুপুরে  মাসদাইর কবরস্থান ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়ফতুল্লায় ৩ ছিনতাইকারী গ্রেপ্তার।

 
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার মাসদাইর তালা ফ্যাক্টরীর মৃত নুর ইসলামের ছেলে মো. রাকিব (৩০), একই এলাকার যতিন মন্ডলের ছেলে শয়ন মন্ডল (৩৪) ও মাসদাইর আজম বাড়ীর বাবুল মোল্লার ছেলে মো. সুমন (৩০)। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল খাঁন তার ফোর্স সহ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মাসদাইর কবরস্থানের সামনে থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের এই তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

 

ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সড়ক পথে ছিনতাই করে আসছিলো। তারা পেশাদার ছিনতাইকারী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন