রূপগঞ্জে মেয়র রফিকের ভাই শফিক গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৭ পিএম
রূপগঞ্জে দেড় ডজন মামলার আসামি কাঞ্চন পৌর মেয়রের ছোটভাই শফিকুল ইসলাম নামের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ পারভেজ জানান, নরসিংদীর জেলার ৩৬৪/৩৬৫ ধারায় করা একটি মামলায় শফিকুল ইসলামের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ওই গ্রেফতারি পরোয়ানায় আসামিকে কাঞ্চনের বিরাবো এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে বিভিন্ন মামলা ও সন্ত্রাসীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয় সে। পরে তার দেয়া তথ্যমতে রাতভর অভিযান পরিচালনা করি। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অসংখ্য অভিযোগ রয়েছে।


