Logo
Logo
×

নগরের বাইরে

বিসিকে জুট নিয়ে মারামারি, তিনজন আটক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪০ পিএম

বিসিকে জুট নিয়ে মারামারি, তিনজন আটক
Swapno

পোশাক শিল্পের বর্জ্য (জুট) নেওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর কর্মচারীকে মারধর করে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতেনাতে ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি।  শিল্প অধ্যুষিত ফতুল্লার বিসিক এলাকায় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- জুয়েল, লাবলু ও শামীম। তারা সকলেই ফতুল্লার এনায়েত নগর এলাকার বাসিন্দা।

 

স্থানীয়রা জানান, জুট ব্যবসায়ী রিপন বিসিকের রপ্তানী মুখি একটি কারখানা থেকে জুট কিনছেলেন। এ সময় জুয়েলের নেতৃত্বে লাবলু ও শামীমরা ২ লাখ টাকা চাঁদার দাবি করেন। সেই টাকা না দিতে চাইলে রিপনের কর্মচারী অর্পূব (১৯) কে মারধর করা হয়।

 

এ সময় হাতেনাতে ও জড়িত থাকার সন্দেহে ৫ জনকে আটক করে। পরবর্তীতে ২ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারেক জানান, ‘আটককৃতদের এখনও জিজ্ঞাসাবাদ চলছে। আইনানুক ব্যবস্থার বিষয়ে পরবর্তীতে জানানো হবে’।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন