Logo
Logo
×

নগরের বাইরে

ভ্রাম্যমাণ আদালতে চার ইটভাটা মালিককে জরিমানা সোয়া ৬ লাখ টাকা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৫ পিএম

ভ্রাম্যমাণ আদালতে চার ইটভাটা মালিককে জরিমানা সোয়া ৬ লাখ টাকা
Swapno

নারায়ণগঞ্জের চার ইটভাটার মালিককে ৬ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাঈদা পারভীন এর নেতৃত্বে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত একটি টীম কাজ করেন।

 

ইটভাটাগুলি হলো তারাবো পৌরসভার মেসার্স এইচ আর ব্রিকস, মেসার্স আর এস ব্রিকস, সোনারগাঁয়ে মেসার্স চায়না তারাবো ব্রিকস ও মেসার্স এফ আর আর ব্রিকস। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ইটভাটাগুলি হতে তাৎক্ষণিকভাবে জরিমানা হিসেবে ৬ লাখ ২৫ হাজার টাকা আদায় করা হয়।

 

অভিযানে মেসার্স এইচ আর ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স আর এস ব্রিকসকে ১ লাখ টাকা, চায়না তারাবো ব্রিকসকে ১ লাখ টাকা জরিমান করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুজাহিদ ও মো. মোবারক হোসেন।

 

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন