Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ক্ষোভে আ’লীগ ছেড়ে জাপায় গেলেন চুন্নু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১০ পিএম

সোনারগাঁয়ে ক্ষোভে আ’লীগ ছেড়ে জাপায় গেলেন চুন্নু
Swapno

দলীয় ভাবে সঠিক মূল্যয়ণ না পেয়ে শৈশব থেকে শুরু করে ও পরিবারিক সুত্রে বুকে লালন করা আওয়ামীলীগ ত্যাগ করে জাতীয়পার্টিতে যোগ দিলেন সোনারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগের ত্যাগী নেতা দেওয়ান উদ্দিন চুন্নু। তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। সদ্য অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে দলীয় সমর্থনে তিনি নৌকা প্রতিক চেয়েছিলেন। নৌকা প্রতিক না পেয়ে পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করেছিলেন।

 

সে নির্বাচনে পরাজিত হয়ে রাগ, দুঃখ্য ও ক্ষোভে আওয়ামীলীগের রাজনীতি ছাড়েন। গত বুধবার তিনি অনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগের রাজনীতি পরিহার করে সোনারগাঁও ইউনিয়ন জাতীয়পার্টির আহবায়ক হোন। নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয়পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকা সোনারগাঁও ইউনিয়নে জাতীয় পার্টির কমিটি অনুমোদন দেন।

 

বুধবার অনুমোদিত উক্ত কমিটিতে সোনারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নুকে আহ্বায়ক, মোঃ বাবুল হোসেন ভূঁইয়াকে সদস্য সচিব ও মোঃ শাহীন মোল্লাকে যুগ্ম সদস্য সচিব করে ৫২ বিশিষ্ট আহবায়ক কমিটিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকার অতিরিক্ত মহাসচিব সাংসদ লিয়াকত হোসেন খোকার উপস্থিতিতে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবালের সুপারিশে

 

জাতীয় পার্টির সোনারগাঁও উপজেলা সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ এই কমিটি অনুমোদন করেন। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন সাবেক মেম্বার আবদুর রশীদ, মোঃ শিবির আহমেদ দেওয়ান, মো. মাইনুদ্দিন মিয়া, মো. সেলিম মিয়া মেম্বার, মো. মোস্তফা মেম্বার, মো. মনির হোসেন মেম্বার, বাহাউদ্দীন মেম্বার, মো. হারুন অর রশিদ

 

মো. ডা. আমিরুল, মো. জহিরুল ইসলাম মেম্বার, মোঃ আবু কালাম মেম্বার, মো. মজিবুর রহমান মেম্বার , মোঃ হালিম মিয়া মেম্বার, মোঃ নুরুল ইসলাম মেম্বার, মোঃ শামসু মিয়া, আনোয়ার হোসেন সেখান, মো. আনিসুজ্জামান মুকুল, মো. কাইয়ুম মিয়া, মো. আনিসুজ্জামান আনিস, মো. সাকিব হাসান মেম্বার। এ ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মোঃ আইয়ুব হোসেন মোঃ আবু তাহের, মো. তাহের ফকির, মো শাহ আলম, মোঃ আরমান মিয়া, মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুল কাদির , মো. শফিকুল ইসলাম, মো. কাসেম মিয়া

 

মো. সাইদুল ইসলাম, মো. জাকির হোসেন, মোঃ বাহাউদ্দিন ২, মোঃ ইউসুফ মিয়া মোঃ মোতাহার হোসেন, মোঃ তাওলাদ হোসেন, মোঃ নাঈম মিয়া , মো. আবদুর রহিম, মোঃ রফিকুল ইসলাম, রাসলে মিয়া, মোঃ নুরুল ইসলাম, মোঃ আফাজউদ্দিন , মোঃ মোশাররফ হোসেন, মো. বিশাল সরকার, মোঃ হাসান মাহমুদ অনুন, আশ্রব আলী,আব্দুল আওয়াল , মোঃ জজ মিয়া, মো. হযরত আলী ও মো. জিয়াউর।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন