Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গ্যারেজের তালা ভেঙে অটোরিকশা চুরি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৩ পিএম

বন্দরে গ্যারেজের তালা ভেঙে অটোরিকশা চুরি
Swapno

বন্দরে গ্যারেজের তালা ভেঙ্গে ৪ টি ব্যাটারী চালিত অটোরিকশা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা। গত ২২ শে ফেব্রুয়ারী  বুধবার রাতে নাসিক ২৫ নং ওয়ার্ডের বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার জাবেদ হোসেনের অটোরিকশা গ্যারেজে চুরির এ ঘটনা ঘটে।

 

জাবেদ হোসেন জানান, গত বুধবার রাতে ৫টি অটোরিকশা রেখে গ্যারেজ তালাবদ্ধ করে বাড়ি চলে যাই। পরে অজ্ঞাত চোরেরা রাতে কৌশলে গ্যারেজের ৬টি তালা খুলে ভিতরে প্রবেশ করে ৪টি অটোরিকশা নিয়ে যায়। চুরি যাওয়া অটোরিকশার মূল্য সাড়ে ৩ লাখ টাকা বলে তিনি জানান। এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন