বক্তাবলীতে কলেজ ছাত্রীকে অপহরণ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৩ পিএম
ফতুল্লার বক্তাবলীর কানাইনগর সোবহানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। গত ২০ ফেব্রুয়ারী এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল ফতুল্লা মডেল থানায় পায়েল,হোসেনে আরা,মতিউর রহমান,মেহেদী হাসান ও খাদিজাকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।
বক্তাবলী কানাইনগর সোবহানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে লেখা পড়া করেন একজন ছাত্রী। কলেজে আসা যাওয়ার পর ছাত্রীকে বিভিন্ন সময় উত্যাক্ত করতো একই এলাকার পায়েল নামের একজন যুবক। ছাত্রীটি এ বিষয়টি তার পরিবারকে অবহিত করেছিলো। এ বিষয়ে পায়েলের পরিবারকে ছাত্রীর পরিবার ঘটনা জানালেও পরিবারের পক্ষ থেকে কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি।
গত ২০ ফেব্রুয়ারী সকালের দিকে ছাত্রীটি বাড়ির বাহিরে বের হয়। এসময় পায়েল ও তার কিছু লোকজন ছাত্রীকে একটি সিএনজিতে জোর করে উঠিয়ে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে পায়েলের পরিবারকে ছাত্রীর পরিবার জানালেও তারা উল্টো ছাত্রীর পরিবারকে নাান ধরনের হুমকি দেয় বলে মামলায় উল্লেখ।
এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, বাদীর মামলা গ্রহণ করা হয়েছে। ভিকটিম উদ্ধারে ও আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


