Logo
Logo
×

নগরের বাইরে

আফাজ নগরে ফ্ল্যাটে চুরি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৮ পিএম

আফাজ নগরে ফ্ল্যাটে চুরি
Swapno

ফতুল্লার আফাজ নগরের একটি বাড়ির ভাড়াটিয়া রুমে চুরির ঘটনা ঘটেছে। এব্যাপারে গতকাল ফতুল্লা মডেল থানা অমিত চন্দ্র ঘোষ বাদী হয়ে আব্দুল হালিমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছে।   অভিযোগে উল্লেখ, অমিত চন্দ্র ঘোষসহ আরো চারজন ফতুল্লার আফাজ নগরের একটি বাড়িতে একই রুমে ভাড়া থাকে।

 

বুধবার দুপুরের দিকে বাসায় আব্দুল হালিম একাই অবস্থান করছিলো। বাসা ফাঁকা পেয়ে রুমের মধ্যে থাকা রুমমেটদের নগর ৭০ হাজার টাকা,একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এব্যাপারে ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার জানান, মালামাল চুরির ঘটনায় একজন অফিসারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন