ফতুল্লায় সিলিন্ডার বিষ্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫১ পিএম
ফতুল্লায় গ্যাসের সিলিন্ডার গ্যাস অপসারন করার সময় সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হওয়া ১১ জনের মধ্য আরও ১ জন মারা গেছে। নিহতের নাম হাসিনা বেগম(৪০)। এর আগে এ ঘটনায় দুইজন নিহত হয়। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীনবস্থায় মারা যায় হাসিনা বেগম।
বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বজনেরা জানান, আজ বিকেলের দিকে (২৪ ফেব্রুয়ারী) চিকিৎসাধীন অবস্থায় হাসিনা বেগম মৃত্যুবরণ করেন। নিহত নারী আলীগঞ্জের হাজী নুরুল হকের বড় মেয়ে ও শ্রমিক লীগ নেতা হাজী আবুল হাসেনের বড় বোন।। এর আগে, রোববার (২১ ফেব্রুয়ারী) দিবাগত রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীনবস্থায় মারা যায় আলীগঞ্জের শুক্কুর মিয়ার পুত্র আলম ড্রাইভার (৪৫) পরে ২২ ফেব্রুয়ারী ভোর সকাল পাঁচটাট দিকে মারা যায় মজিবর রহমানের পুত্র জজ মিয়া(৫৫)।
উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারী দিবাগত রাত একটার দিকে বাতেন মিয়া যে কোন বড় গাড়ীর একটি পুরাতন গ্যাসের সিলেন্ডার জজ মিয়ার বাড়ীর সামনের রাস্তায় এনে রাখে। সেই গ্যাস সিলেন্ডার থেকে ২০ ফেব্রুয়ারী দুপুর একটার দিকে বাতেন গ্যাস অপসারন করে সিলেন্ডারটি খালি করছিলো।এমন সময় অপর একটি গাড়ীর চালক আলম ঘটনাস্থলে এসে সিগারেট জ্বালায়। বাতাসের সাথে মিশে যাওয়া গ্যাসের সাথে সিগারেট আগুন মূহুর্তেই ছড়িয়ে পরে।
এত করে উপস্থিত সকলেই দগ্ধ হয়। দগ্ধরা হলেন- ফতুল্লা থানার আলীগঞ্জের জজ মিয়া(৫৫) তার স্ত্রী শেফালী(৪৫), বাতেন(৫০),তার স্ত্রী আমেনা বেগম(৪২),পুত্র তোহা(১৪), ট্রাক চালক আলম (৩৮),হাসিনা বেগম(৪০), আব্দুর রহমানের মেয়ে হাফসা(৬), আফসানা(২), আব্দুল মালেকর মেয়ে তাহমিনা(১৫) ও সাথী(৩৪)।


