Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ডাকাতির ১০ লাখ টাকার কাপড় উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৫ পিএম

আড়াইহাজারে ডাকাতির ১০ লাখ টাকার কাপড় উদ্ধার
Swapno

আড়াইহাজারে বুধবার (২৩ ফেব্রুয়ারী)  রাতে এমিগো বাংলাদেশ লিমিটেডের ডাকাতি হওয়া ১০ লাখ টাকার কাপড় উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায় গত ১৯ ফেব্রুয়ারী চট্রাগ্রাম হইতে একটি কভার্ড ভ্যান যোগে  কম্পানীর ৩২ রোল পলেষ্টার  নীট ফ্রেব্রিক্স এবং ৪৮ রোল পলেষ্টার ম্যাস নীট ফ্রেব্রিক্স যার মূল্য প্রায় ১০ লাখ টাকা নিয়ে গাজিপুরের কালিগঞ্জ যাওয়ার পথে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী পুর্বাচল গ্রীণল্যান্ড টাউনের কাছে রাত ৮টার দিকে পৌছলে ডাকাতের কবলে পরে।

 

১০/১৫ জনের সস্ত্র ডাকাতরা অশ্রের মুখে  চালককে জিম্মি করে সব মালামাল একটি বাস যোগে ডাকাতি করে নিয়ে যায়।এ ঘটনায়  কম্পানীর মালিক মোঃ আঃ জলিল ২১ ফেব্রুয়ারী আড়াইহাজার থানায় একটি ডাকাতি মামলা রজু করেন।  মামলার পর থেকেই মাল উদ্ধারের জন্য পুলিশ অভিযান শুরু করে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দী পশ্চিমপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে খোরশেদের বাড়ি থেকে ওই ডাকাতির মাল একটি ট্রাকে লোড করার সময় এলাকার লোকের সন্দেহ হয়।

 

পরে এলাকাবাসী ব্যাপারটি স্থানীয় চেয়ারম্যান আলহাজ¦ মোঃ লাক মিয়াকে  জানালে তিনি মাল সহ কাভার্ড ভ্যানটি ফকিরবাড়ি এলাকায় তার মিলে এনে বিষয়টি থানার ওসি মোঃ আনিচুর রহমান মোল্লাকে  অবগত করেন।  ওসির নির্দেশে  থানার ওসি তদন্ত সুরুজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে রাত ৮ টায় মালগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

 

পরে কম্পানীর মালিক তার মাল গুলো হিহ্নিত করেন।  এ ব্যপারে আড়াইহাজার থানার ওসি মো আনিচুর রহমান মোল্লা জানান, আমরা মাল গুলো উদ্ধার করেছি  ডাকাতদের চিহ্নিত করে গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন