ভূঁইঘরে কলেজ ছাত্রীর মোবাইল ছিনতাই
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০১ পিএম
প্রেমে প্রত্যাখান হয়ে কলেজ ছাত্রীর মোবাইল ফোন ছিনতাই ও প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে ফতুল্লার ভূইঘর এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে আরমানকে আসামী করে একটি লিখিত অভিযোগ দিয়েছে। নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজে লেখা পড়া করে একজন ছাত্রী।
কলেজে আসা যাওয়ার পথে ভুঁইঘর এলাকার রেহান উদ্দিনের ছেলে আরমান বিভিন্ন সময় তাকে উত্যক্ত করা শুরু করে। এক সময় ছাত্রীকে প্রেমের প্রস্তাবও দেয় আরমান। ছাত্রীটি তার প্রস্তাব প্রত্যাখান করে। এতে সে ক্ষিপ্ত হয়ে ছাত্রীকে নানা ধরনের হুমকি দিতে থাকে। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি রায়হানের পরিবারকে জানানো হলে,এতে সে আরো বেপরোয়া হয়ে উঠে বলে অভিযোগ।
গত ২০ ফেব্রুয়ারী বিকেলের দিকে ছাত্রীকে রাস্তায় একা পেয়ে তার হাতের মোবাইল ছিনতাই করে রায়হান। এসময় ছাত্রীটি চিৎকার করলে তাকে নানা ধরনের হুমকি দিয়ে রায়হান ঘটনাস্থল ত্যাগ করে বলেও অভিযোগ।
এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বলেন,এমন ঘটনার বিষয়ে তিনি অবগত নন। বাদী অভিযোগ করে থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


