Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে দুই শিশু নিহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩২ পিএম

আড়াইহাজারে দুই শিশু নিহত
Swapno

আড়াইহাজারে আশ্রমে যাওয়ার পথে কাভার্ডভ্যানচাপায় দুই শিশু নিহত হয়েছে। ওই সময় আরো দুইজন আহত হয়েছেন । শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) সকালে ঢাকা-আড়াইহাজার সড়কের লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটনা ঘটে। নিহতরা হলেন ইরছা রানী বর্ধন (৭) ও বৃষ্টি বর্ধন (৫)। ইরছা রানী উপজেলার মনোহরদী গ্রামের সুজনের মেয়ে ও বৃষ্টি সুমন বর্ধনের মেয়ে।

 

এসময় সুমন বর্ধন ও কার্তিক বর্ধন নামের আরও দুজন গুরুত্বর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে সুমন বর্ধন তার বাবা কার্তিক বর্ধন, মেয়ে বৃষ্টি বর্ধন ও ভাতিজি ইরছা রানী বর্ধনকে নিয়ে সোনারগাঁয়ের বারোদী আশ্রমে যাচ্ছিলেন।

 

তারা লেঙ্গুরদী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান  তাদের চাপা দিলে ঘটনাস্থলে ইরছা রানী মারা যায়। বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেলক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে মৃত ঘোষণা করেন।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, নিহত দুই শিশুর মরদেহ তাদের স্বজনরা নিয়ে গেছেন। পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করলেও পালিয় গেছেন চালক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন