Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার লিংক রোডে অজ্ঞাত এক বাসের ধাক্কায় নছিমনের এক যাত্রী নিহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৮ পিএম

ফতুল্লার লিংক রোডে অজ্ঞাত এক বাসের ধাক্কায় নছিমনের এক যাত্রী নিহত
Swapno

ফতুল্লায় ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডে একটি অজ্ঞাত যাত্রীবাহি বাস নছিমন পরিবহনকে ধাক্কা দিলে সাইফুল ইসলাম (৪৫) নামে নছিমনের এক যাত্রীর মৃত্যু হয়েছে। সুমন (৩৫) নামক অপর এক যাত্রী আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার রামারবাগ এলাকায় অবস্থিত নাসিম ওসমান মেমোরিয়াল পার্কের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৪৫) নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার দক্ষিন সিঙ্গার গাড়ী পিয়াদাপাড়া গ্রামের মৃত.জহির উদ্দিনের ছেলে। 


ফতুল্লার মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, পালিয়ে যাওয়া বাসটি সনাক্তের চেষ্টা চলছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন