বন্দরে চাঁদাবাজ ছালাম গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২০ পিএম
বন্দরে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে বাংলাদেশের তৃতীয় শীতলক্ষা সেতুর আংশিক নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার হুমকির ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় একটি চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৪১(২৬)২২। মামলার এজাহারভূক্ত আসামী ছালাম(৩৫)কে শুক্রবার রাতেই পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ছালাম ১৯নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার মৃত কামাল হোসেনের ছেলে। সংবাদ পেয়ে ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোকলেছুর রহমান চৌধরী গ্রেফতারকৃত ছালামকে মুক্ত করতে থানায় সুপারিশ করে ব্যর্থ হন। জানা গেছে, ঢাকা বনানী ব্লক-জ রোড নং-১৮ ও বাড়ী নং ৩০ এর অস্থায়ী বাসিন্দা বর্তমানে বাংলাদেশ তৃতীয় শীতলক্ষা সেতু নির্মান প্রকল্প সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার চাইনিজ নাগরিক দুয়ন উই এর নির্মানাধীন প্রকল্পের তৃতীয় শীতলক্ষা সেতু নির্মান সংক্রান্ত আওতাভূক্ত একটি ষ্টীল ব্রীজ রয়েছে।
সেতু নির্মানের স্বার্থে উক্ত ষ্টীল ব্রীজটি খুলিয়া উক্ত জায়গাটি ফাঁকা করা অতীব জরুরী। উক্ত কাজের জন্য বাংলাদেশ সরকার সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডকে অনুমতি প্রদান করে। এর ধারাবাহিকতায় ষ্ট্রীল ব্রীজ খোলার কাজ শুরু করতে গেলে গত ২২ ফেব্রুয়ারী হইতে অদ্যবধি পর্যন্ত বিভিন্ন সময়ে ফরাজিকান্দা এলাকার স্থানীয় চাঁদাবাজ মারুফ, একই এলাকার সেলিম, ম্যামল ওরফে রাব্বী ও সালামসহ অজ্ঞাত নামা ৩০/৩৫ জনের একটি সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রুপ ট্রলার যোগে, প্রাইভেট গাড়ী যোগে এমনকি
মটর সাইকেল যোগে কাজের স্থানে এসে সুইচ গিয়ার চাকু, ধারালো চাপাতী ও দেশীও অস্ত্রসস্ত্র নিয়ে নির্মান শ্রমিকদের কাজে বাধা প্রদান করে আসছে। প্রজেক্ট ম্যানেজার চাইনিজ নাগরিক দুয়ন উই এর কারন জানতে চাইলে ওই সময় স্থানীয় চাঁদাবাজরা জানায় এখানে কাজ করতে হলে ২০ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে এখানে কোন কাজ করা যাবেনা ।
দাবিকৃত চাঁদা না দিয়ে কাজ করলে নির্মাণ শ্রমিকদের হত্যা করা হবে বলে হুমকি প্রদান করে। পরে ওই প্রজেক্টের ম্যানেজার চাইনিজ নাগরিক দুই ওই বাদী হয়ে উল্লেখিত চাদাবাজদের আসামী করে থানায় মামলা রুজু করলে পুলিশ ছালাম নামে এক চাদাবাজকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা বলেন, চাঁদাবাজীর অভিযোগে থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারে অভিযুক্ত অপরাপর চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রাখা হয়েছে।


