Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫০ পিএম

বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Swapno

বন্দরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শনিবার সকালে আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত-এ-খুদা এর সভাপতিত্বে ওই আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ রশিদ, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ

 

মদনপুর ইউনিয়ন পপরিষদের চেয়ারম্যান গাজী এম এ সালাম সহ বন্দর উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বন্দরে মদনপুর, নবীগঞ্জ চৌরাস্তা মোড়, বন্দর খেয়াঘাট থেকে বাজার পর্যন্ত জ্যামজট মুক্ত করণীয়সহ বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন