Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মাদক সম্রাট ভুইট্টা আবুল গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৮ পিএম

বন্দরে মাদক সম্রাট ভুইট্টা আবুল গ্রেপ্তার
Swapno

বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভ’ক্ত আসামী চিহিৃত মাদক সম্রাট আবুল হোসেন ওরফে ভূইট্টা আবুল (৪৫) কে গ্রেপ্তার করেছে। ২৬ শে ফেব্রুয়ারী শনিবার দুপুরে বন্দর থানার সোনাকান্দা করবস্থান রোড এলাকা থেকে ওই মাদক সম্রাটকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত মাদক সম্রাট আবুল হোসেন ওরফে ভ’ইট্টা আবুল বন্দর থানার সোনাকান্দা কবরস্থান রোড এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে বলে জানা গেছে। বন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক সম্রাট ভুইট্টা আবুল দীর্ঘ দিন ধরে সোনাকান্দাসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছে।

 

ধৃতের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলাসহ নারায়ণগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতকে শনিবার দুপুরে ওই ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন