রূপালী পঞ্চায়েত সভাপতির নেতৃত্বে সন্ত্রাসী হামলায় দুইজন জখম
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৩ পিএম
বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে রূপালী আবাসিক পঞ্চায়েত কমিটির সভাপতি দুলাল মিয়ার নেতৃত্বে সন্ত্রাসী হামলায় শুভ (২৮) ও রবিউল (২৭) নামে দুই যুবককে কুপিয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাতে রূপালী আবাসিক এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত শুভ ও রবিউলকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গেছে,বন্দর রুপালী আবাসিক এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে শুভ ও রবিউলকে পূর্বপরিকল্পিতভাবে রুপালী পঞ্চায়েত কমিটি সভাপতি দুলাল মিয়ার নেতৃত্বে মো. মানিক মো. আরমান, সাজুয়ার, রাব্বি মিয়া , নাদিম, অনিক, এলাহী, সাজিদ, সোহেল, আরমান, আরাফাতসহ ১০/১৫জনের একটি সংঘবদ্ধ দল শুভ ও রবিউলকে পথরোধ করে।
একপর্যায়ে হামলাকারীরা ধারালো চাকু,রামদা ও লাঠিসোটা নিয়ে শুভ ও রবিউলের উপর হামলা চালায়। এ সময় রূপালী এলাকার সন্ত্রাসী আরমান, মানিক ও অনিক ধারালো অস্ত্র দিয়ে ছালেনগর এলাকার শুভকে গলায় ও পিঠে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে।
অপরদিকে একই এলাকার রবিউলকে রুপালী এলাকার সন্ত্রাসী সাজুয়ার, নাদিম, রকি মিলে পিঠে ধারালু চাকু দিয়ে কুপিয়ে আহত করে ও চোখে মারাত্নকভাবে আঘাত করে গুরুতর জখম করে। আহতের আর্তচিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে তাদের দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করে। এ ঘটনায় বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।


