Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মা-বোনের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৫ পিএম

বন্দরে মা-বোনের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
Swapno

বন্দরে মা ও  বড় বোনের সাথে অভিমান করে সায়মা (১৬) নামে এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত ২৬ শে ফেব্রুয়ারী শনিবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষনখোলাস্থ নিজ বাড়িতে এ আত্মহত্যা ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করেছে।

 

এ ব্যাপারে আত্মহননকারি কিশোরী পিতা আব্দুর রহিম মিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন সন্ধ্যায় বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। যার অপমৃত্যু মামলা নং- ১১ তাং- ২৬-২-২০২২ ইং।

 

আত্নহননকারী কিশোরী সায়মা একই এলাকার আব্দুর রহিম মিয়ার ছোট মেয়ে বলে জানা গেছে। অপমৃত্যু মামলার বাদী গনমাধ্যমকে জানায়, আমি একজন তুরঅ ব্যবসায়ী। প্রতিদিনের মত আমি আমার কর্মস্থল তালতলা দোকানে যাই।

 

গত শনিবার দুপুরে আমার বড় মেয়ে শাওন ও ছোট মেয়ে সায়মার মধ্যে ঝগড়া হেয়ে কথা কাটাকাটি হয়। ঝগড়া বিষয়টি আমার স্ত্রী নাজমা বেগম জানতে আমার ছোট মেয়ে সায়মাকে গালমন্দ করে।

 

এতে আমার ছোট মেয়ে মনোক্ষুন্ন হয়ে পরিবারের সকলের অগচরে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় আমি বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন