বন্দরে সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৬ পিএম
বন্দরে সন্ত্রাসী হামলায় বন্দর রূপালী আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতিসহ ৫ জন রক্তাক্ত জখমের থানায় মামলা দায়ের হয়েছে। গত ২৬ শে ফেব্রুয়ারী শনিবার রাতে রুপালী পঞ্চায়েত কমিটির পক্ষে মশিউর রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪২(২)২২ ধারা- ১৪৩/ ৩০৭/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৫০৬ দঃবিঃ।
তবে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ। জানা গেছে, বন্দর থানার সালেহনগর এলাকার আকরাম মিয়ার ছেলে স্থানীয় সন্ত্রাসী নিরব একই এাকার জাকির মোল্লা মিয়ার ছেলে শুভ এবং একই এলাকার এজা মিয়ার ছেলে মেরাজ গংদের সাথে অজ্ঞাত নামা অপর একটি গ্রুপের সাথে দুই দুইবার মারামারি ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে গত ২৫ শে ফেব্রুয়ারী শুক্রবার রাতে স্থানীয় সন্ত্রাসী নিরব, শুভ ও মেরাজ এর নেতেৃত্বে প্রায় ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রুপারী আবাসিক এলাকায় হামলা চালায়। স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে রুপারী পঞ্চায়েত কমিটির সভাপতি সাইফুল ইসলাম দুলাল (৬৫) একই কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন (৫০) প্রচার সম্পাদক কালাম (৩৭) আবু বক্কর ছিদ্দিক (৪২) ও ফারুক হোসেন (৪৫) হোসেনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ মিমাংশা করার জন্য ঘটনাস্থলে আসলে ।
ওই সময় স্থানীয় সন্ত্রাসী নিরব, শুভ, মেরাজ ও একই এলাকার শাহীন মিয়ার ছেলে ইয়াছিন একই ঐলাকার মাহাবুব মিয়ার দুই ছেলে আলম ও আলামিন, রাকিব মিয়ার ছেলে শাহীন, এজা মিয়ার ছেলে শুভ (২) আকরাম মিয়ার স্ত্রী নার্গিস, একই এলাকার মৃত বিল্লাল মিয়ার ছেলে সাদ্দাম, ফারুক মিয়ার ছেলে মাসুদ ও একই এলাকার মৃত টুক্কু মিয়ার ছেলে নিজামসহ অজ্ঞাত নামা ৩০/৪০ জন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পঞ্চায়েত কমিটির সভাপতি সাইফুল ইসলাম দুলাল ও একই কমিটি সহ-সভাপতি দেলোয়ার হোসেনসহ পঞ্চায়েত কমিটির উপর অর্তকিত হামলা চালায়।
ওই সময় হামলাকারিরা পঞ্চায়েত কমিটির সভাপতিসহ ৫ জনকে বেদম ভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গনমাধ্যমকে জানান, পঞ্চায়েত কমিটির সভাপতিসহ ৫ জন আহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তার জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
আসামীদের দেখা মাত্র তাদেরকে গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে পঞ্চায়েত কমিটির সভাপতি আহত সাইফুল ইসলাম দুলাল প্রধান জানান, রুপালী আবাসিক এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা অনেকাংশ বৃদ্ধি পেয়ে। সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপসাংবাদিকতা থেকে হোই পাওয়ার জন্য স্থানীয় এমপি আলহাজ¦ সেলিম ওসমান ও বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহার জরুরী হস্তক্ষেপ কামনা করছি।


