Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে চাঁদাবাজি মামলায় মারুফ গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৮ পিএম

বন্দরে চাঁদাবাজি মামলায় মারুফ গ্রেফতার
Swapno

বন্দরে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে বাংলাদেশের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর আংশিক নির্মাণ কাজ বন্ধ করে ২০ লাখ টাকা চাঁদা দাবী ও হুমকির ঘটনায় মারুফ(৩৮) নামে এক চাদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে ফরাজিকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারুফ ফরাজিকান্দা ঢালীবাড়ি এলাকার একরামুজ্জামান মিয়ার ছেলে।

 

জানা গেছে, বাংলাদেশ তৃতীয় শীতলক্ষা সেতু নির্মান প্রকল্প সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার চাইনিজ নাগরিক দুয়ন উইং এর নির্মাণাধীন প্রকল্পের তৃতীয় শীতলক্ষা সেতু নির্মাণ সংক্রান্ত আওতাভূক্ত একটি ষ্টীল ব্রীজের কাজ চলাকালে

 

চাঁদা দাবী ও হুমকির ঘটনার মামলার এজাহারভূক্ত আসামী মারুফকে গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার দুপুরে বন্দর থানার পুলিশ পরিদর্শক আবুল বাশার ফরাজিকান্দা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মারুফ থানা হাজতে আটক আছে বলে জানা গেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন