Logo
Logo
×

নগরের বাইরে

সামছুল হক চেয়ারম্যানের ১৭তম মৃত্যুবার্ষিকী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩২ পিএম

সামছুল হক চেয়ারম্যানের ১৭তম মৃত্যুবার্ষিকী
Swapno

ফতুল্লার বিশিষ্ট সমাজ সেবক এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা ন্যাপের সাবেক সভাপতি, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক আয়কর উপদেষ্টা প্রয়াত জননেতা আলহাজ্ব মোঃ সামছুল হক চেয়ারম্যানের আজ ১৭তম মৃত্যুবার্ষিকী।

 

এ উপলক্ষে আলহাজ্ব মো. সামছুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সকাল থেকে পঞ্চবটিস্থ নিজ বাস ভবনে পবিত্র কোনআন খানি, সকাল ৯টায় মাসদাইর কবরস্থানে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদক, বাদ আসর পঞ্চবটি বায়তুল একরাম জামে মসজিদে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থেকে মরহুমের বিদেহী মাগফেরাত কামনার জন্য জন্য প্রয়াত সামছুল হক চেয়ারম্যানের বড় ছেলে ফাউন্ডেশনের সভাপতি মো. মাহবুবুল হক মাসুদ বিনীত অনুরোধ করেছেন ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন