অটোরিকশা চালক হত্যা মামলায় মানিক রিমাণ্ডে
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৬ পিএম
সদর উপজেলার অটোরিকশা চালক আকাশ হত্যা মামলায় মো. মাঈনুদ্দিন ওরফে মানিক (৩৮) নামের একজনকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত এ আদেশ দেন। রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোস্তাফিজুর রহমান।
এর আগে মামলার মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশ আসামির বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করে। রিমান্ডকৃত আসামি মো. মাঈনুদ্দিন ওরফে মানিক (৩৮) ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকার মৃত. আলেক চাঁন মুন্সির ছেলে।
সে একটি পেশাদার মাদক ব্যবসায়ি অপরাধ চক্রের সদস্য। সূত্রে জানায়, গত বছরের ১৩ সেপ্টেম্বর রাত ১০টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রীরচর রাজা সাহেবের ইটখোলার পশ্চিম পার্শ্বে ধলেম্বরী নদীর তীরের পূর্বপাশে ভাসমান অবস্থায় নিহত আকাশের লাশ উদ্ধার


