Logo
Logo
×

নগরের বাইরে

মুন্না হত্যা মামলায় দুই দিনের রিমাণ্ডে দুই আসামী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৪ পিএম

মুন্না হত্যা মামলায় দুই দিনের রিমাণ্ডে দুই আসামী
Swapno

ফতুল্লার মুন্না হত্যা মামলায় দুই আসামীকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান এর আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশের কনস্টেবল আমেনা বেগম। এর আগে মামলার সুষ্ঠ তদন্তের জন্য পুলিশ আসামিদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে।

 

রিমাণ্ডে নেওয়া আসামীরা হলেন, ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকার আব্দুল হাই’র ছেলে মো. শামীম জয় (২৪) ও মাসদাইর এলাকার মৃত. নূর ইসলামের ছেলে মো. রাকিবুল ইসলাম রাকিব (২৯)। প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারি ভোর ছয়টার দিকে পোস্ট অফিস রোডস্থ এশিয়ান কক্স টায়ার মিলসের ৫নং গেইটের সামনের রাস্তায় হাজী জালাল আহম্মেদ স্পিনিং মিলের শ্রমিক মুন্না (১৬) কে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রেখে যায় দূর্বৃত্তরা।

 

পরে তাকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মুন্না কে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের মা শাহিদা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

 

নিহত মুছা ইবনে আলম ওরফে মুন্না ময়মনসিংহ জেলার সদর থানার বলাশপুর রোডের জাহিদুল আলমের পুত্র। মায়ের সাথে সে ফতুল্লা থানার রেল লাইন বটতলাস্থ সাইফুল ইসলামের বাসায় ভাড়ায় থাকতো এবং হাজী জালাল আহম্মেদ স্পিনিং মিলসে চাকুরী করতো।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন