Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ১৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৬ পিএম

সিদ্ধিরগঞ্জে ১৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জে রায়ের ১৬ বছর পর আবুল কাশেম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিমকে (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুমিল্লার লাঙ্গলকোট এলাকা থেকে তাকে তাকে গ্রেফতার করা হয়। আসামি জসিম কুমিল্লার নাঙ্গলকোটের ভোলাইন এলাকার আমিনুল হকের ছেলে।


সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ২০০৪ সালের ২৮ মার্চ সকালে আদালতে হাজিরা দেওয়ার জন্য আবুল কাশেম, আবুল বাশার নারায়ণগঞ্জে রওনা দেন।

 

পথে জালকুড়ি এলাকার সীমা ডাইং মিলের সামনে আসামি হুমায়ন, জসিম ও অর্জুন তাদের বেবিট্যাক্সি গতিরোধ করে গুলি করতে থাকেন। একপর্যাপয়ে আসামি হুমায়ন এবং জসিম আবুল কাশেমের মাথায় দুটি গুলি করলে তিনি ঘটনাস্থলে মারা যান। এসময় আবুল বাশার গুরুত্বর আহত হন।

 

এ ঘটনায় পরদিন ২৯ মার্চ সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। এসআই মো. জাহির হোসেন মামলার তদন্ত শেষে মো. হুমায়ন (২৪) ও মো. জসিমসহ (২৬) আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।


পরে ২০০৬ সালের ২১ মে আসামি জসিমকে দোষী সাব্যন্ত করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিতসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনার পর থেকে জসিম পলাতক। তিনি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। এ মামলায় ফাঁসির আদেশপ্রাপ্ত অপর আসামি হুমায়ন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মোহন ও মনির কারাভোগ করছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন