Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে মেঘনা নদীতে মাছের ঘের উচ্ছেদ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ মার্চ ২০২২, ০৫:১৫ পিএম

সোনারগাঁয়ে মেঘনা নদীতে মাছের ঘের উচ্ছেদ
Swapno

সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের নির্মাণ করে পোনাসহ বিভিন্ন জাতের মাছ নিধন করেছেন জেলেরা এমন অভিযোগে সোনারগাঁ উপজেলা মৎস কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ শাহীন মামুনের সহযোগিতায় আনন্দ বাজার ও নুনেরটেক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০টি অবৈধ মাছের ঘের, ঝোপ উচ্ছেদ করেছেন।

 

গতকাল সোমবার সকাল ৮ থেকে দুপুর পর্যন্ত উপজেলা মৎস কর্মকর্তাদের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন। এসময় বিপুল সংখ্যক নৌ-পুলিশ উপস্থিত ছিলো।

 

উপজেলা মৎস কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, যে সেব জেলেরা অবৈধ ঘের, ঝোপ দিয়ে মাছ শিকার করছে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছি। যারা এসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে মামলাসহ জেল ও জরিমানা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন