আড়াইহাজারে থেকে গাঁজাসহ চার মাদকব্যবসায়ী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ মার্চ ২০২২, ০৫:২৬ পিএম
আড়াইহাজার উপজেলার বিশনন্দিতে পৃথক দুটি অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী এবং একই এলাকায় আরো ৭ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, মোসলেম মিয়া (৩১), মিকাইল (৩১), মোঃ রাজু (২২) ও রিদয় মিয়া (২১)।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


