Logo
Logo
×

নগরের বাইরে

মাদকসহ প্রাইভেটকার রেখে পালালো মাদক ব্যবসায়ী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ মার্চ ২০২২, ০৫:৩৫ পিএম

মাদকসহ প্রাইভেটকার রেখে পালালো মাদক ব্যবসায়ী
Swapno

জনতার ধাওয়া থেয়ে মাদকসহ প্রাইভেটকার রেখে পালালো মাদক ব্যবসায়ীরা। সোমবার সকালে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ৯০ বোতল ফেন্সিডিলিসহ প্রাইভেটকারটি জব্দ করেন। গোপালদী তদন্ত কেন্দ্রের এস আই শহিদুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে বিশনন্দী ফেরীঘাট থেকে একটি প্রাইভেটকার( যার নং ঢাকা মেট্রো গ ২৮-০৯৭১) দিয়ে মাদক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

 

গাড়ী চালানের গতি দেখে স্থানীয় জনতা গাড়ীটিকে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে বিশনন্দী এলাকায় এসে গাড়ী রেখে এরা পালিয়ে যায়। তবে গাড়ীতে কয়জন লোক ছিল তা জানা যায়নি। তিনি আরো জানান, পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ৯০ বোতল ফেন্সিডিলসহ গাড়ীটি জব্দ করেন। এই ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, বিশনন্দী ফেরীঘাট দিয়ে প্রতিদনই মাদক পাচার হয়ে থাকে। আগে পুলিশ চেকপোস্ট থাকলেও এখন নেই। তাই বেপোরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ী ও পাচারকারীরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন