চুনকা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দরে দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ মার্চ ২০২২, ০৫:৪০ পিএম
আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আসর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূর হোসেন এর উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর ২৫ নং ওয়ার্ডে লক্ষণখোলা দারুস সালাম হাফেজিয়া কওমী মাদ্রাসায় এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুহতামিম মাওলানা মো. শহিদুল ইসলাম ও হাফেজ মাওলানা মো. মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহআলম, বিটিভি জেলা প্রতিনিধি আতাউর রহমান, যুগের চিন্তার স্টাফ রিপোর্টার লতিফ রানা, সাংবাদিক কিবরিয়া, আওয়ামী লীগ নেতা হাজী আক্তার হোসেন, মো. শফিউদ্দিন, হাজী শাহজাহান, মে. বকুল সাউদ, তাওলাদ হোসেন, শাহ আলম
জাকির হোসেন, মো. খোকন, মো. জব্বারসহ মাদ্রাসার শিক্ষার্থীগণ। অনুষ্ঠানে আলী আহাম্মদ চুনকার আত্মার মাগফেরাত কামনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাসিকের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও তার পরিবারের জন্য দোয়া করা হয়। দোয়া শেষে অতিথিসহ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য রান্না করা খাবার বিতরণ করা হয়।


