ফতুল্লায় এক কাপড় ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাবার সময় স্থানীয় পথচারীদের সহায়তায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ছিনতাইকারীর ছিনিয়ে নেয়া টাকাসহ পালিয়ে যায় অপর দুই ছিনতাইকারী। সোমবার (২৮ফেব্রæয়ারি) বিকেলে তাদেরকে চাষাড়া পুলিশ ফাড়ির সামনের রাস্থা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো মাদারিপুর জেলার শিবচর থানার চদ্রভাসন গ্রামের মৃত কালু মিয়ার পুত্র ও ঢাকার রমনা থানার গুলিস্থান পার্কের বাসিন্দা মো. লিটন (৪০) ও ঢাকার যাত্রাবাড়ী থানার ধলপুর ওয়াসা রোডের দেলোয়ার হোসেন শিকদারের পুত্র মো. পিন্টু মিয়া (৩৩)।
এ ঘটনায় ছিনতাইয়ের শিকার কাপড় ব্যবসায়ী ফতুল্লা থানার কুতুবপুর লাকী বাজারের মো. সুজা উদ্দিন গাজীর পুত্র ঝন্টু গাজী বাতি হয়ে গ্রেফতারকৃত দুই ছিনতাইকারী লিটন, পিন্টু মিয়াসহ পালিয়ে যাওয়া ঠান্ডু ও কালু মিয়াকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, মামলা হয়েছে। ছিনতাইকৃত টাকা উদ্ধারসহ পলাতক অপর দুই ছিনতাইকারীকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।


