Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লা মুসলিমনগরে জামাল উদ্দীন সবুজের সংবর্ধনায় এম এ রাসেল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ০৪:৫৫ পিএম

ফতুল্লা মুসলিমনগরে জামাল উদ্দীন সবুজের সংবর্ধনায় এম এ রাসেল
Swapno

বাংলদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় সকল অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

১লা মার্চ মঙ্গলবার বিকালে ফতুল্লা মুসলিমনগর কে এম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গাজী আব্দুল মাদবর মানব কল্যান ফাউন্ডেশন ও মুসলিমনগর এলাকাবাসি উদ্যোগে আয়োজিত নারায়ণগঞ্জের কৃতি সন্তান আলহাজ্ব জামাল উদ্দীন সবুজ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

 

তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা রত্ন চিনতে ভুল করেন না, তিনি দেশে ছড়িয়ে থাকা রত্ন গুলোকে সঠিক মূল্যায়ন করছেন, কবি, গীতিকার, সমাজ সেবক  জামাল উদ্দীন সবুজকে অনেক দিন পরে হলেও সঠিক মূল্যায়ন করায় নারয়ণগঞ্জ বাসির পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন ও অভিন্দন জানাই।

 

মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়েরপ প্রধান শিক্ষক একেএম ইব্রাহীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের আহবায়ক আবদুল কাদির, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমএ মান্নান, বন ও পরিবেশ সম্পাদক মোঃ মাহবুবুল হক মাসুদ, ফতুল্লা থানা কৃষক লীগের সভাপতি আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা হাফিজুদ্দীন আহমেদ, সমাজ সেবক কামাল উদ্দীন মাদবর, সার্বিক ব্যবস্থাপনায় মোঃ মাহবুব হোসেন, সমাজসেবক মো. বিল্লাল হোসেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন