Logo
Logo
×

নগরের বাইরে

ধর্ম মন্ত্রাণালয়ের নামে প্রতারণা, গ্রেপ্তার ১

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ০৬:০২ পিএম

ধর্ম মন্ত্রাণালয়ের নামে প্রতারণা, গ্রেপ্তার ১
Swapno

ফতুল্লার আব্দুল হাদীকে ধর্ম মন্ত্রাণালয় থেকে একটি হজ্ব লাইসেন্স করে দেওয়ার কথা বলে মো. আব্দুস সাত্তার (৫৬)। লাইসেন্সের অজুহাতে ধর্ম মন্ত্রাণালয়ে জমা দেওয়ার কথা বলে রীতিমতো ৬ লাখ ৫০ হাজার টাকা জালিয়াতি করে হাতিয়ে নেন আব্দুস সাত্তার। ধর্ম মন্ত্রাণালয়ের নাম বিক্রি করে প্রতারণা ও জাল জালিয়াতের মামলায় আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার শেষে আসামীকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। সোমবার বিকেলে আসামীকে আদালতে উঠানো হয়। পরে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুর রহমান এর আদালত এ আদেশ দেন। কারাগারে প্রেরণকৃত মো. আব্দুস সাত্তার আশুলিয়া জেলার টঙ্গাবাড়ী এলাকার মৃত. সাহেব আরীর ছেলে।

 

তার বর্তমান ঠিকানা ঢাকা ডিএমপি পল্টন হোটেল ভিক্টোরী এলাকা। মামলা সূত্রে জানা যায়, বাদী আব্দুল হাদী আসামী মো. আব্দুস সাত্তার (৫৬) হজ্ব এজেন্সীর মাধ্যমে হাজীদের হজ্ব করানোর সুবাধে উভয়ের পরিচয় হয় ও ভালো বন্ধু হয়। তাদের মধ্যে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কারণে আসামীর প্রতি বিশ্বাসের সৃষ্টি হয়। এরপর আসামীকে বাদীকে একটি হজ্ব লাইসেন্স করে দেওয়ার প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি হলে আসামী তার নিকট থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।

 

তারপর হজ্ব লাইসেন্স না দিয়ে বিভিন্ন তালবাহানা করতে থাকে। পরে বাদী ধর্ম মন্ত্রাণালয়ে আসামীর বিরুদ্ধে অভিযোগ করলে মন্ত্রণালয় আসামীর আহিয়া এন্ড ট্যুরস হজ্ব লাইসেন্স নং ১৪৮৪ এর লাইসেন্সটি বাতিলসহ জামানত বাজেয়াপ্ত করেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামী একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

 

সে বিভিন্ন মানুষের সাথে সু-সম্পর্ক করে প্রতারণা করে। এছাড়াও বাংলাদেশী হজযাত্রীদের জন্য হজ্ব এজেন্সী নিয়োগের লক্ষ্যে ছয়া/জাল প্রস্তাব পত্র প্রদান করে। এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের এসআই মো. আতিকুর রহমান বলেন, এ মামলার প্রধান আসামী মো. আব্দুস সাত্তারকে সিডাব্লিও দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন