Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় গাঁজা ও হেরোইনসহ ৫ মাদক বিক্রেতা গ্রেপ্তার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ০৬:০৬ পিএম

ফতুল্লায় গাঁজা ও হেরোইনসহ ৫ মাদক বিক্রেতা গ্রেপ্তার
Swapno

ফতুল্লায় গাঁজা ও হেরোইনসহ পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা থানার তল্লা সবুজবাগের শুভর বাড়ীর ভাড়াটিয়া ওমর চানের পুত্র আলম (২৮), একই এলাকার ইদ্রিস মিয়ার পুত্র উজ্জল (৩১), একই এলাকার সুমনের বাড়ীর ভাড়াটিয়া মৃতঃ নুর হোসেনের পুত্র জাহেদুল শেখ (৩৫), পশ্চিম তল্লার বাবুল হোসেনের পুত্র হৃদয় হাসান (২৪) ও সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি উত্তর পাড়ার হারেস মাতবরের পুত্র রুবেল হাসান (৩০)।

 

তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক সম্রাট শাহিন। পুলিশ গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ১৮৫ পুরিয়া (৬৫০ গ্রাম) গাঁজা ও ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

 

গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা খান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে তাদেরকে ফতুল্লা থানার সবুজবাগস্থ পুরাতন রেললাইনের সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করে।  পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন