বন্দরে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ০৫:১৬ পিএম
বন্দরে দুই হাজার অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২ মার্চ) বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বন্দর উপজেলার ভাংতিবাজার, কুড়িপাড়া ও আন্দিরপাড় এলাকায় এ অভিযান চালিয় ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালত দুটি স্পট থেকে ৩’শ ফুট অবৈধ গ্যাস পাইপ জব্দ করে।
অভিযানে দেড় হাজার বাড়ির দুই হাজার অবৈধ চুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় চার কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়। বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের একটি টিম এ অভিযান চালায়।
বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মিজবাহ-উর-রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।অভিযানের সময় উপস্থিত ছিলেন-সোনারগাঁও আঞ্চলিক বিপণন কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মিজবাহ-উর-রহমান, ব্যবস্থাপক (ইএসএস) প্রকৌশলী মোঃ রফিকুজ্জামান ও প্রকৌশলী উপ-ব্যবস্থাপক মোঃ রিয়াজুল ইসলাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদসসহ তিতাসের কর্মচারী ও কর্মকর্তারা।


