নাসিকের দুই মশক নিধন কর্মীকে আহতের ঘটনায় থানায় অভিযোগ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ০৫:৪৪ পিএম
বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মশক নিধনের ২ কর্মীকে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করছে স্থানীয় সন্ত্রাসী আক্তার, রাসেলসহ তাদের সাঙ্গপাঙ্গরা। সন্ত্রাসী হামলায় আহতরা হলো সৈকত বর্মন ঋর্তিক (২১) ও তার সহযোগি ওসমান শেখ (২৩)। ওই সময় সন্ত্রাসীরা আহতদের কাছ থেকে ২টি মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
আহতদের চিৎিকারে শব্দ পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। গত ২৮ ফেব্রুয়ারী সোমবার রাত সাড়ে ৮টায় বন্দর থানার একরামপুর ইস্পাহানী মাছ বাজারের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত মশক নিধন কর্মী সৈকত বর্মন ঋর্তিক বাদী হয়ে সন্ত্রাসী আক্তার, রাসেল, নিলয় ও যুগলসহ ৮ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
তথ্য সূত্রে জানা গেছে, বন্দর ইস্পাহানী এলাকার হৃদয় বর্মনের ছেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মী সৈকত বর্মন ঋর্তিক ও তার সহযোগি একই এলাকার জালাল উদ্দিন মিয়ার ছেলে ওসমান শেখের সাথে দীর্ঘ দিন ধরে ইস্পাহানীস্থ জেলেপাড়া এলাকার কামাল মিয়ার ছেলে স্থানীয় বখাটে আক্তারগং এর সাথে দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলছিল।
এ ঘটনার জের ধরে গত ২৮ ফেব্রুয়ারী সোমবার রাত সাড়ে ৮টায় প্রতিপক্ষ বখাটে সন্ত্রাসী আক্তার ও ইস্পাহানী এলাকার বিজয় মিয়ার ছেলে যুগল একই এলাকার রাসেল, নিলয়, শামীম, জুয়েল, শান্ত ও আলামিনগং লাঠি সোট ওা লোহার রড নিয়ে উল্লেখিত দুই মশক নিধন কর্মীদের উপর অর্তকিত হামলা চালায়।
ওই সময় হামলাকারিরা মশক নিধন কর্মী সৈকত বর্মন ঋর্তিককে মাথা ও চোখে মারাত্মক ভাবে আঘাত করে এবং তার সহকর্মী ওসমান শেখকে লাঠি সোটা দিয়ে বেদম ভাবে পিটিয়ে কাটা জখমসহ নিলা ফুলা জখম করে ২টি মোবাইল সেট ও নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।


